মাইক্রোবাসের ধাক্কায় দোকান কর্মচারির মৃত্যু
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতক উপজেলার কৈতক এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক দোকান কর্মচারির মৃত্যু ঘটেছে। শুক্রবার রাত ১০টায় এঘটনা ঘটে। নিহত আক্কাস আলী (১৪) দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস ইউপির হাছান গ্রামের কিতাব আলীর পুত্র।
জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি নোহা মাইক্রোবাস (নং ঢাকা ট ১৩-৬৬৭) ছাতকের জাউয়ারাবাজার ইউপির কৈতক এলাকায় এসে আফরোজ মিয়ার চায়ের দোকানের কর্মচারি আক্কাস আলীকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় লোকজন মাইক্রোবাস চালক জাহাঙ্গীর হোসেনকে আটক করে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করেন।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed