ঠাকুরগাঁওয়ে পিডিবিএফ’র মানববন্ধন
আব্দুল আউয়ল, ঠাকুরগাঁও প্রতিনিধি: যমুনা টেলিভিশনে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) সম্পর্কে অপপ্রচার এবং ব্যবস্থাপনা পরিচালক সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার ঠাকুরগাঁও পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) কার্যালয়ের সামনে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে পিডিবিএফ কার্যালয় চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন, ঠাকুরগাঁও পলী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর যুগ্ম পরিচালক রেজাউন্নবী আকন্দ, সহকারী উপ-পরিচালক হাফিজুর রহমান, সিনিয়র কর্মকর্তা রফিকুল ইসলাম, নেতা সামসুজ্জামান, হারুর অর রফিক প্রমুখ।
বক্তারা যমুনা টেলিভিশনে যমুনা টেলিভিশনে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) সম্পর্কে অপপ্রচার এবং ব্যবস্থাপনা পরিচালক সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ প্রচারের তীব্র সমালোচনা করেন এবং এর প্রতিবাদ জানান।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed