বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে কলেজছাত্রী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন- বাহাদুরপাড়া গ্রামের হাফিজ উদ্দীনের ছেলে রশিদুল ইসলাম (২৫), একই গ্রামের সামসুর রহমানের ছেলে মো. এনা (৩০), তারাব উদ্দীনের ছেলে বদর আলী (৫০) ও হাফিজ উদ্দিনের স্ত্রী রওশন আরা বেগম (৫০)।
মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার জগন্নাথপুর বাহাদুর পাড়া গ্রামের এক কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একই গ্রামের রশিদুল ইসলাম নামে এক যুবক ৭ মাস ধরে তার সঙ্গে অবৈধ সর্ম্পক গড়ে তোলে। কিছুদিন ধরে ওই কলেজছাত্রী বিয়ের জন্য চাপ দিলে রশিদুল অস্বীকার করে। গত বুধবার কলেজছাত্রীর বিষয়টি জানাজানি হয়ে গেলে সালিসে বসে এলাকার লোকজন। সালিসে লম্পট রশিদুলসহ তার ৩ বন্ধু ওই কলেজছাত্রীকে মারপিট করে গুরুতর আহত করে। পরে এলাকার লোকজন ওই কলেজছাত্রীকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে।
নির্যাতিত ওই কলেজ ছাত্রী বলেন, রশিদুল আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। তার কাছে বিয়ের দাবি করলেই নির্যাতন করতো। সেদিন বৈঠকে রশিদুলসহ তার বন্ধুরা আমাকে মারধর করেছে।
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) আব্দুল মান্নান জানান, নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed