ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় কৃষকের মৃত্যু
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ট্রাক চাপায় এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আইয়ুব হক (৩৫) উপজেলার চাড়োল ইউনিয়নের ডোটপাড়া গ্রামের প্রয়াত আতাব উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১১টার দিকে বালিয়াডাঙ্গী বাজারে সবজি বিক্রি করতে যাচ্ছিলেন কৃষক আইয়ুব হক। পথিমধ্যে তীরনই ব্রীজের উপরে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
« বদরুলের ফাঁসির দাবীতে ছাত্রদলের মানববন্ধন (Previous News)
(Next News) বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ »
Related News
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More



Comments are Closed