Main Menu

বদরুলের ফাঁসির দাবীতে ছাত্রদলের মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারী মহিলা কলেজের মেধাবী ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও বদরুলের ফাঁসির দাবিতে সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শাখা ছাত্রদলের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শনিবার সকাল ১০টায় মানবববন্ধন কর্মসূচী পালন করা হয়।
পলিটেকনিক্যাল ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদের এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শরীফ হোসাইন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বারের সদস্য এড. জয়নাল আবেদীন জয়, সিলেট জেলা ছাত্রদলের সদস্য এসএম তাফহীম, ছাত্রদল নেতা বুরহান উদ্দিন, আবুল হোসেন, শহিদ আলী, এমসি কলেজ ছাত্রনেতা মাসুম আহমদ, কামরুল ইসলাম রুমন, কামরুল ইসলাম কামরান, আফতাব আহমদ ফাহিম, মাছুম আহমদ, রনি আহমদ, শফিকুর রহমান, সালা উদ্দিন, রেজোয়ান আহমদ রুদ্র, মারুফ আহমদ, আলী হায়দার শুভ, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা জহির আলম, সেলিম আহমদ, সুরুক আহমদ, পারভেজ আহমদ, হাবিব হোসেন, আবুল হাসনাত আলী নুর, দেলোয়ার আহমদ, ইমন আহমদ, মুমিত রহমান, রুবেল আহমদ, শাহ আলম রাহুল, তুহিন আহমদ, মোহাম্মদ আলী, সাইফুল ইসলাম, নিজাম আহমদ, উজ্জল আহমদ প্রমূখ।
বক্তারা বলেন, ঘাতক বদরুলের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান।

Share





Related News

Comments are Closed