জাফর ইকবাল দম্পতিকে হত্যার হুমকি
শাবি প্রতিনিধি: জনপ্রিয় লেখক ও কথা সাহিত্যিক সিলেটের শাহাজলাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল এবং তার স্ত্রী প্রফেসর ড. ইয়াসমিন হককে হত্যার হুমকি দেয়া হয়েছে।
জালালাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) আক্তার হোসেন বলেন, মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার প্রেক্ষিতে শুক্রবার প্রফেসর জাফর ইকবাল ও ইয়াসমিন হক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি আরও বলেন, তাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জানা যায়, গত বুধবার জাফর দম্পতি ঢাকায় অবস্থানকালে তাদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে হুমকি দেওয়া হয়। আর এ হুমকি দেয় জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের পরিচয়ে। শুক্রবার সিলেটে ফিরেই জাফর দম্পতি জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ডায়েরী নং ৫৯২(১৪-১০-২০১৬)।
জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ১২ অক্টোবর বুধবার স্ত্রীসহ ঢাকাস্থ বনানীর ডিওএইচএস-এ অবস্থান করছিলেন তারা। ওইদিন রাত সোয়া ১২টায় ইয়াসমিন হকের মোবাইল ফোনে একটি ক্ষুদে বার্তা (এসএমএস) আসে। এ এসএমএসেই তাদেরকে হত্যার হুমকি দেয়া হয়েছে।
এসএমএসে welcome to our new top list! Your breath may stop at anytime.abt. লিখে পাঠানো হয়েছিল। পরে রাত আড়াইটায় জাফর ইকবালের মোবাইল ফোনে একটি ক্ষুদে বার্তা (এসএমএস) আসে। তাতে লেখা ছিল hi unbeliever! We will strangulate you soon.
উল্লেখ্য এর আগেও একই ভাবে ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রীকে হত্যার হুমকি দেয়া হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed