দোয়ারাবাজারে বন্যা আশ্রয় কেন্দ্রের উদ্বোধন
আশিস রহমান, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে: দোয়ারাবাজারে বন্যা আশ্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহষ্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ৫৩ টি বন্যা আশ্রয় কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। একই সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুরে অবস্থিত মুহিবুর রহমান মানিক সোনালীনুর উচ্চ বিদ্যালয়ের বন্যা আশ্রয় কেন্দ্রটি উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ন্যাম প্লেটের ফলক উন্মোচন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিআইও শহিদুল ইসলাম শামীম, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফায়জুর রহমান, মুহিবুর রহমান মানিক সোনালীনুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম মাস্টার, নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ মশিউর রহমান প্রমুখ।
Related News
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণতRead More
সুনামগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবক নিহত
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশRead More



Comments are Closed