Main Menu

জাফলংয়ে ট্রাক চাপায় শিশু নিহত

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে জাফলংয়ে ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে। নিহত শিউলী আক্তার (৪) গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর গ্রামের শামীম আহমেদের মেয়ে।

Manual8 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে তামাবিল থেকে মামার বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৫০২৭) মোহাম্মদপুর নামক স্থানে শিশুটিকে চাপা দেয়। এসময় স্থানীয় জনতা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে শিশুটি মারা যায়।

Manual5 Ad Code

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। থানার অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code