Main Menu

ভারতে কারাভোগের পর দেশে ফিরল দুই শিশুসহ ১০ জন

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ভারতের কারাগারে দীর্ঘদিন কারাভোগের পর নারী ও শিশুসহ ১০ জনকে বৃহস্পতিবার বাংলাদেশী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বিএসএসফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের জকিগঞ্জ চেকপোস্ট দিয়ে বিজিবি’র কাছে তাদের হস্তান্তর করা হয়।
তারা হলেন- সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার হোসনাবাদ গ্রামের জয়দেব লালের ছেলে বাসুদেব রায় (২২), শান্তি লাল বিশ্বাসের মেয়ে অর্চনা বিশ্বাস (৩০) ও তার ছেলে গোবিন্দ বিশ্বাস (৬) ও গোপাল বিশ্বাস (৪), সুলতানপুর ইউনিয়নের খাদিমান গ্রামের সিদ্দেক আলীর ছেলে আনোয়ার হোসেন (২৮), বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামের আব্দুল মান্নানের ছেলে শামিম আহমদ (২৮), সোনাসার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শাবলু আহমদ (২৫), কানাইঘাটের ডনা গ্রামের রইছ আলীর ছেলে বুরহান উদ্দিন (৩২), কসকনপুর ইউনিয়নের আইওয়র গ্রামের মতছিন আলীর ছেলে এনাম উদ্দিন (৩৩) ও মানিকপুর ইউপির মাতারগ্রামের আব্দুল হান্নানের ছেলে ওলিউর রহমান (৩৫)।
জকিগঞ্জ ইমিগ্রেশন অফিসের ইনচার্জ মোশারফ হোসেন জানান, অনুপ্রবেশের দায়ে এই ১০ জন ভারতে আটক হয়েছিলেন। বিভিন্ন মেয়াদে তারা করিমগঞ্জ ও শিলচর কারাগারে সাজাভোগের পর বৃহস্পতিবার ভারতীয় কর্তৃপক্ষ তাদেরকে ফেরত দিয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code