Main Menu

মানুষ মেরে কখনো জান্নাতে যাওয়া যাবে না : শিক্ষামন্ত্রী

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শিক্ষামন্ত্রী নুুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সহ সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ইসলামে জঙ্গি-সস্ত্রাসবাদের কোন স্থান নেই। ইসলাম ও নবী করিম (সা.) এর জীবন অনুসরণ করতে হবে। মানুষ মেরে জান্নাতে কখনো যাওয়া যাবে না। যে পিতা-মাতা তোমাদের বড় করেছেন তারা যখন তোমাদের লাশ নিতে চান না তাহলে তোমরা কিভাবে জান্নাতে যাবে। ইসলামের কথা বলে ভূল ব্যাখা দিয়ে কিছু শিক্ষার্থীদের বিপদগামী করছে কিছু অমানুষ। ইসলামের সঠিক ইতিহাস ও নবী করিম (সা.) এর জীবন অনুসরণ করলে কেউ জঙ্গি হতে পারে না। শিক্ষামন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের শুধু মাথায় জ্ঞান ভরে দিলে চলবে না। তাদেরকে ইসলামী মূল্যবোধ, সৎ-চরিত্রবান, দেশ প্রেমে উজ্জীব, সুশিক্ষা-শিক্ষিত একজন আর্দশ পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

Manual1 Ad Code

‘শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গণ’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আরো বলেন, জাতীর জনক বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যখন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই জঙ্গিবাদ মাথাছাড়া দিয়ে উঠছে। দেশী-বিদেশী চক্রান্তের অংশ। যাতে বিদেশীরা আমাদের দেশকে অনিরাপদ বলে দেশে বিনিয়োগ না করে, আমাদের মানুষ বিদেশ যেতে না পারে। জঙ্গি-সন্ত্রাস ও চক্রান্তকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ সচেতন থাকতে হবে এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার সিলেট নগরীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের আয়োজনে ও বিভাগীয় ও জেলা প্রশাসন এবং আঞ্চলিক শিক্ষা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত সমাবেশে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ. কে.এম গোলাম কিবরিয়া তাপাদার এর সভাপতিত্বে ও এম. সি. কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামীমা চৌধুরী এবং সিলেট মেট্রোপলিন ইউনিভার্সিটির সহকারী প্রক্টর এডভোকেট মো: আব্বাছ উদ্দিনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রনালয়ের সচিব সোহরাব হোসাইন, শিক্ষামন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ,অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন, সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ জামাল উদ্দিন আহমদ, ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস.এম ওয়াহিদ্জ্জুামান, ঢাকা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো: হানজালা, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মাহবুবুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান, শিক্ষা মন্থণালয়ের যুগ্ম সচিব মো: নাজমুল হক খান, সিলেটের জেলা প্রশাসক মো: জয়নাল আবেদীন, সিলেটের পুলিশ সুপার মো: মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর ছয়ফুল্লাহ, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল খালেক, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব সালমা জাহান, নুসরাত জাবীন, ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) মো: এলিয়াছ হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের একান্ত সচিব কায়ছার আহমদ, শিক্ষামন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সবিচ আবু কায়ছার খান। আমন্ত্রিত শিক্ষকমন্ডলীর মধ্যে বক্তব্য রাখেন, সিলেট এম.সি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, সিলেট মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট হযরত শাহজালাল দারুছ ছুন্না ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো: কুতুবুল আলম, সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: ছাইদুর রহমান, ছাতক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মঈনুল হুসেন চৌধুরী, নবিগঞ্জ-হবিগঞ্জ জে.কে মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো: আব্দুস সালাম, মৌলভীবাজার-কুলাউড়া নবীণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমীর হোসেন, সিলেট দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম. ইসরাইল আহাম্মদ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চমান সহকারী মো: আছমত আলী, ও গীতা পাঠ করেন হিসাব রক্ষক দেবল চন্দ্র দাস।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code