Main Menu

কুলাউড়ায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে আনোয়ারা বেগম (১৭) নামক এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে লংলা আধুনিক ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

Manual8 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মধা ইউনিয়নের টাট্টিউলী গ্রামের তাহির আলীর মেয়ে আনোয়ারা বেগম বুধবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঘরের তীরের সাথে ঝুলে আত্মহত্যা করে।

Manual1 Ad Code

ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। পরে স্বজনরা ঘরে কোন সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে। এসময় তার দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

এব্যাপারে কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক বিনয় ভূষন রায় জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code