সিলেটে থেমে থেমে চলছে গুড়ি গুড়ি বৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে বুধবার দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে। মঙ্গলবার রাত থেকে শুরু হয়ে থেমে থেমে বৃষ্টি চলছেই। টিপ টিপ বৃষ্টি আর মেঘলা আবহাওয়া নগরবাসীর কাছে হয়ে দাঁড়িয়েছে মাথা ব্যথার কারণ। তবে ছুটির দিন হওয়াতে অনেকটাই ফাঁকা রয়েছে নগরী।
বৃষ্টির কারণে সকাল থেকেই প্রধান প্রধান সড়কগুলোয় যানবাহন চলাচল কম। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। যারা বের হয়েছেন তাদের সঙ্গী ছিল ছাতা। দোকানপাট ও বিভিন্ন বিপণিকেন্দ্রে লোকজনের উপস্থিতি তুলনামূলক কম। রিকশা ও অটোরিকশা চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে বেশি ভাড়া। তাছাড়া বৃষ্টির কারণে মানুষগুলোকে পড়তে হচ্ছে অসুবিধার মুখে।
বেলা আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যনৱ থেমে থেমে বৃষ্টি হচ্ছিল।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed