পূজা মন্ডপে শ্লীলতাহানির অভিযোগে ৪ যুবকের কারাদণ্ড
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পূজা মন্ডপে শ্লীলতাহানির অভিযোগে চার যুবককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার রাতে ওই চার যুবককে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার এ কারাদণ্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন: আউয়ালিয়াপুর ইউনিয়নের শাসলা পিয়ালা গ্রামের শ্রী বিমল (২০), একই গ্রামের রমজান (২৮), আলম হোসেন (২৭) ও খামেদুল ইসলাম (২২)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার বলেন, ভ্রাম্যমান আদালতে আটককৃত চার যুবক তাদের দোষ স্বীকার করলে বিমল, রমজান, আলমকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও খাদেমুলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর বানিয়াপাড়া মন্ডপে তিন যুবক কিশোরীদের শ্লীলতাহানির চেষ্টা করে। এ অভিযোগে ওই তিন যুবককে আটক করা হয়। একই অভিযোগে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ২৯ মাইল পুজা মন্ডপ থেকে আরেক যুবককে আটক করা হয়।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed