ভারত ও শ্রীলংকা সফরে জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের প্রজেক্ট বোর্ড মেম্বার ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা সরকারি সফরে আজ বুধবার ভারত ও শ্রীলংকা সফরে যাচ্ছেন।
পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তা জানান, তিনি স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের আওতায় ১০ দিনের সংক্ষিপ্ত সফরে শ্রীলংকা ইন্সটিটিউট অফ লোকাল গর্ভন্যান্স আয়োজিত শ্রীলংকার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণ কর্মশালায় ও ভারতের কেরালায় ইন্সটিটিউট অফ লোকাল এডমিনিস্ট্রেশন আয়োজিত ্র প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিবেন।
নির্বাচিত জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ১৮ সদস্যের প্রতিনিধি দলে তিনি বাংলাদেশের একমাত্র ভাইস চেয়ারম্যান হিসাবে অন্তভুক্ত হয়েছেন। তিনি বুধবার সকালে শ্রীলংকার কলম্বোর উদ্দেশ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন এবং ১৫ সেপ্টেম্বর শ্রীলংকা থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা করবেন।
তিনি ২১ অক্টোবর শ্রীলংকা ও ভারত সফর শেষে দেশে ফিরবেন বলে জানা গেছে।
উল্লেখ, মুক্তা এর আগেও সরকারি ভাবে অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ড সফর করেন।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed