Main Menu

সিলেটে স্বেচ্ছাসেবকদলের মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: স্বৈরাচার বিরোধী আন্দোলনের পুরোধা, গণতন্ত্র পূনরুদ্ধার আন্দোলনের বীর সৈনিক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সভাপতি হাবিব-উন- নবী খাঁন সোহেল’র নি:শর্ত মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদল। মঙ্গলবার বেলা ২টায় নগরীর মিরাবাজার থেকে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে মিছিলটি শিবগঞ্জ পয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, হাবিব-উন- নবী খাঁন সোহেল একজন সৎ, পরিশ্রমী ও আদর্শবান রাজনীতিবিদ। সন্ত্রাস কখোনো তাকে স্পর্শ করতে পারেনি। গণতন্ত্র রক্ষার আন্দোলনের সাহসী এই সৈনিক-কে রাজনৈতীক ভাবে মোকাবেলা করতে না পেরে সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। সম্পূর্ন বানোয়াট মামলায় আত্ম সমর্পন করলে সরকার উদ্দেশ্যপ্রনোদিত ভাবে তাকে জেল হাজতে প্রেরন করে। কিন্তু কোন অপশক্তি-ই হাবিব-উন-নবী খাঁন সোহেল কে ধ্বংস করতে পারবে না। আন্দোলনের মাধ্যমে সকল বেড়াজাল ছিন্ন করে আমাদের নেতাকে মুক্ত করেই আনবো। বক্তারা আরো কঠোর কর্মসুচি ঘোষনার জন্য কেন্দ্রের প্রতি আহবান জানান।
জেলা স্বেচ্ছাসেবকদল নেতা নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও শাহপরান থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক দীপক রায় এবং মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুল হক বেলাল’র পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান, মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা খালেদুর রশীদ ঝলক, মাহবুব হোসেন মিলন, নাসির উদ্দিন, সুমন শিকদার, দেওয়ান নিজাম খান, মাসুক গাজী, তৌহিদুল ইসলাম আবু, রেজওয়ান উদ্দিন সুমন, আউয়াল আহমদ, সাইফুল ইসলাম জয়, জামাল উদ্দিন, উজ্জল আহমদ, হেলিম আহমদ, মাছুম আহমদ, দুলাল আহমদ, জাবেদ আহমদ, মুহিবুর রহমান, আশিক আহমদ, ইউনুছ আহমদ, পাপলু আহমদ, সৌরভ আহমদ শুভ, দেলওয়ার হোসেন লিজু, আল আমিন আহমদ, রফিক আহমদ, সুলতান আহমদ, আনোয়ার আহমদ, শিপন মাহমুদ, ফয়ছল আহমদ, সুজন আহমদ, মাহতাব উদ্দিন, আমিন উদ্দিন, জয়নাল আহমদ, সুজন আহমদ, সেলিম আহমদ, হারুন আহমদ, শাহাবুদ্দিন আহমদ, শুকুর আহমদ, মোস্তাক আহমদ, করিম আহমদ, আব্দুস সামাদ।

Share





Related News

Comments are Closed