গোয়াইনঘাটে ৩ জুয়াড়ী আটক, এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ‘তীর’ নামে পরিচিত বাজিখেলার পরিচালনার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পর আটককৃতদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সালাহউদ্দিন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
আটককৃত বাজিকররা হলো, গোয়াইনঘাট উপজেলার কালিনগর গ্রামের মো. শফিউল্লাহর ছেলে আব্দুল মোতালেব (৪২), একই উপজেলার জাফলং বস্তি গ্রামের মৃত মনসুর মিয়ার ছেলে আব্দুল মোতালেব (৪২), ইমদাদুল হক (৩৫) ও গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ বাঘা গ্রামের মৃত নরেন্দ্র বিশ্বাসের ছেলে বাবুল বিশ্বাস (৪০)। সোমবার বিকেল পৌনে ৪টার দিকে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের তামাবিল পয়েন্ট থেকে বিভিন্ন কাগজপত্র, মোবাইল হ্যান্ডসেট ও নগদ টাকাসহ তাদের আটক করা হয়।
সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের এধরনের অভিযান অব্যাহত থাকবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed