Main Menu

সিলেট মহানগর জাপার আহবায়ক কমিটি অনুমোদন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-৩ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়াকে আহবায়ক ও আব্দুল হাই কাইয়ুমকে সদস্য সচিব করে জাতীয় পার্টির সিলেট মহানগর শাখার ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

দলের কেন্দ্রীয় এই আদেশ ইতিমধ্যে কার্যকর করা হয়েছে বলে সোমবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই কমিটিকে অনুমোদনের তারিখ হতে তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তরে জমা দেবে।

দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গঠনতন্ত্রের ২০-১ -এর (ক) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে গত ৮ অক্টোবর এই কমিটির অনুমোদন দিয়েছেন ।

Share





Related News

Comments are Closed