পুলিশী সেবার ব্যতিক্রমী উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সেবা দেওয়াই পুলিশের কাজ। বিপদে আপদে সুখে ও দুঃখে সবার আগে পুলিশই ছুটে যায় জনগণের পাশে। এই পাশে থাকা আর বিপদে মানুষকে সহযোগিতা করার নামই জনবান্ধব পুলিশিং। দিন বদলের সাথে সাথে পুলিশিং ব্যবস্থাতেও এসেছে ব্যাপক পরিবর্তন। এখন পুলিশ সার্ভিস কথাটার স্থলে ”পুলিশ সেবা” কথাটিই জোরে শোরে শোনা যাচ্ছে চারদিকে।
এ পুলিশি সেবায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের পাঁচটি থানার প্রতিটিতেই ঝুলিয়ে দেওয়া হয়েছে একটি করে ডিজিটাল ব্যানার। আর সে গুলোতে লেখা রয়েছে- ”থানা পুলিশের নিকট থেকে আপনি আইনগত সেবা, সহায়তা ও ভালো আচরণ পেয়েছেন কী? না পেয়ে থাকলে যোগাযোগ করুন”- এভাবে লিখে নীচে উপ-পুলিশ কমিশনার রমনা এর মোবাইল নম্বর এবং সাথে দেয়া আছে সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারের মোবাইল নম্বর।
এ ব্যাপারে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মারুফ হোসেন সরদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন- ”রমনা বিভাগের ডিসি হয়ে আসার পরপরই আমি আমার অধীন পাঁচটি থানাতেই এ রকম সেবামূলক ব্যানার টাঙিয়ে দিয়েছি। এটি করা হয়েছে মূলত জন কল্যাণেই। কেউ যদি থানায় গিয়ে কাঙ্খিত আইনগত সহায়তা না পান তাহলে আমাদের জানালে আমরা অবশ্যই এর প্রতিকারের ব্যবস্থা করবো।”
এ ব্যাপারে তিনি আরও বলেন- ”থানায় এসে প্রতিটি নাগরিক যেন তার কাঙ্খিত সেবা ও পুলিশের নিকট থেকে ভালো আচরণ পায় মূলত এটি নিশ্চিত করার জন্য এ ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে”। এতে জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন মারুফ হোসেন সরদার।
রমনা বিভাগের এ ধরণের উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন এবং এ ধরণের সেবামূলক কর্মকান্ডের প্রশংসাও করছেন।
সূত্র: ডিএমপি নিউজ
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed