Main Menu

রাজশাহীতে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার


রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাটাখালীর হরিয়ান এলাকা থেকে এক বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশ তার বাড়ি থেকে লাশ উদ্ধার করে। নিহত বৃদ্ধ হরিয়ান বাজার এলাকার মৃত হয়দার আলীর ছেলে নজরুল ইসলাম (৭৫)।
জানা গেছে, নজরুল ইসলামের দুই ছেলে রাজশাহীর বাইরে থাকেন। মেয়ে পাশের এলাকায় বিয়ে হয়েছে। রোববার সকাল ১০টার দিকে তার মেয়ে নূরজাহান তার মাকে নিয়ে ডাক্তারের কাছে আসেন। দুপুরে বাড়ি ফিরে গিয়ে দেখেন বাইরে থেকে দরজা লাগানো। দরজা খুলে দেখেন মেঝেতে গলা কাটা অবস্থায় তার লাশ পড়ে আছে। পরে তারা চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ নজরুলের লাশ উদ্ধার করে। নিহত বৃদ্ধের মেয়ে নূরজাহান জানায়, সকালে ডাক্তারের কাছে গিয়ে ছিলোম। দুপুরে এসে দেখি বাবা গলা কাটা অবস্থায় পরে আছে। কিছু বুঝতে পারছিনা। কিভাবে এ ঘটনা ঘটলো।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেকে পাঠানো হবে।

Share





Related News

Comments are Closed