জৈন্তাপুরে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরের সাংঙ্গীল নামক স্থানে ট্রাক চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১জন। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এই দূঘর্টনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী গোবিন্দ্র দাস (২৭) নিহত হন। তিনি জৈন্তাপুর ইউনিয়নের আলু-বাগান এলাকার বাসিন্দা অভিনাশ দাসের পুত্র। অপর আরোহি একই এলাকায় শীপ চন্দ্রের পুত্র রতন চন্দ দাস (২৫) আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জৈন্তাপুর বাজার থেকে মোটর সাইকেল আরেহী গোবিন্দ্র দাস ও তার সহযোগি রতন আলু-বাগানের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় জাফলং থেকে সিলেট অভিমুখী (চুয়াডাঙ্গা ট-১১-০৪৯৭) ট্রাক সাংঙ্গীল এলাকায় টার্নিং নিতে গিয়ে তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই গোবিন্দ্র দাস নিহত হন।
ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার এবং আহত ব্যক্তিকে জৈন্তাপুর হাসপাতালে প্রেরণ করে। ট্রাকটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে সিলেট-তামাবিল সড়ক এক ঘন্টা অবরোধ করে রাখেন। পরে প্রশাসন ও এলাকার গন্যমান্য ব্যক্তিগনের মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহার করা হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed