সুনামগঞ্জে দেড় লাখ টাকার ভারতীয় মদ ও বিড়ি আটক
সুনামগঞ্জ ও তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জে পৃথক অভিযানে দেড় লক্ষাধিক টাকা মুল্যের ভারতীয় মদ ও নাসির বিড়ির চালান আটক করেছে বিজিবি। আটককৃত মদ, বিড়ি ও সাইকেলের মুল্য প্রায় ১ লাখ ৫৮ হাজার টাকা।
ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল নাসির উদ্দিন আহমদ পিএসসি রবিবার জানান, জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগড় বিওপির বিজিবির একটি টহল দল বিন্নাকুলি নামক এলাকা থেকে শনিবার রাতে ৮৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতল আটক করেছে। অপরদিকে পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বিওপির বিজিবির একটি টহল দল মথূরকান্দি নামক এলাকা থেকে শনিবার মধ্যরাতে ৫৬০ প্যাকেট অতিরিক্ত নিকোটিনযুক্ত নাসির বিড়ি, ২৮০ প্যাকেট টাটা বিড়ি ও ১টি বাইসাইকেল আটক করেছে। এ দুটি অভিযানে চোরাচালাানের সাথে জড়িত কাউকেই বিজিবির সদস্যরা আটক করতে পারেনি।
Related News
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উপজেলার চারটিRead More



Comments are Closed