‘খাদিজার পরিবারের পাশে থাকবে শাবি পরিবার’
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভূইয়া বলেছেন, এমসি কলেজ ক্যাম্পাসে নৃশংসতার ঘটনায় আহত খাদিজা আক্তার নার্গিসের পরিবারের পাশে আছে এবং থাকবে শাবি পরিবার।
শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খাদিজার গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার হাউসা গ্রামে গিয়ে পরিবারকে শান্তনা দেন এবং পরিবারের পাশে থাকার কথা বলেন তিনি।
ভিসি আমিনুল হক ভূইয়া খাদিজার মা, চাচা, নানাসহ আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করেন। এসময় তাদেরকে শান্তনা দেওয়ার পাশাপাশি বলেন, ঘাতক বদরুল আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারে কিন্তু কোন অপকর্মে বিশ্ববিদ্যালয় কারো সঙ্গে থাকবে না। ইতিমধ্যেই তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এমনকি তদন্ত প্রতিবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, নৃশংস এ ঘটনার সুষ্ঠু বিচার পেতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেকোন ধরনের সহযোগিতা করবে বলে পরিবারের লোকজনকে আশ্বাস দেন ভিসি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. রাশেদ তালুকদার, প্রথম ছাত্রী হলের প্রভোস্ট প্রফেসর ড. আমিনা পারভীন, প্রফেসর আখতারুল ইসলাম, প্রফেসর জহির বিন আলম, সহকারি প্রক্টর মোহাম্মদ সামিউল ইসলাম, আবু হেনা পহিল ও ড. মুনশী নাছের আফজাল প্রমুখ।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed