Main Menu

খাদিজার উপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন


বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারি মহিলা কলেজের মেধাবী ছাত্রী ডিগ্রী ২য় বর্ষের ফাইনাল পরিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে কুপিয়ে আহত করার প্রতিবাদে ও হামলাকারী বদরুলের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবীতে সিলেট উন্নয়ন সংস্থার উদ্যোগে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ৯ অক্টোবর রোববার সকাল ১১টায় এই কর্মসূচীর পালন করা হয়।
সিলেট উন্নয়ন সংস্থার সভাপতি মো. আলী আহমদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী। সংস্থার সাংগঠনিক সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শামীমা স্বাধীন, বিশিষ্ট ব্যাংকার ও সাংবাদিক রাজু আহমেদ, বিভাগীয় যুবপদক ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক, সিলেটস্থ নবীগঞ্জ সমিতির সহ-সভাপতি ব্যাংকার ছালেহ আহমদ চৌধুরী, যুব সংগঠক শাহ আলম, ক্রীড়া সংগঠক সমাজসেবী রেজাউল করিম আলো, আসক ফাউন্ডেশন সিলেট ডিভিশনের সভাপতি রাকিব আল মাহমুদ, ছাত্রনেতা আব্দুর রহিম, সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম, সহ-সভাপতি নাহিদা আক্তার রুমা, কবির আহমদ খান, মারুফ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. এএএম শিহাব উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন লাহিন, প্রচার সম্পাদক জাহেদ আহমদ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক হিফজুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক রেহানা ফারুক শিরিন, পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, আপ্যায়ন সম্পাদক নাজিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক রাজিব দাস, সহ-সাংস্কৃতিক সম্পাদক মিলি বেগম, শাহান আল মাহমুদ খান প্রমুখ।

friends-clubএদিকে বেলা ২টায় খাদিজা আক্তার নার্গিস এর উপর বর্বোরোচিত নিষ্ঠুর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মহানগর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে কেদ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি রিপন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেনের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বৃহত্তর গণদাবী ফোরাম সিলেটের সভাপতি আলহাজ্ব আখলাক আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি এম জাকারিয়া আহমদ, এমডি উজ্জল মিয়া, দেলোয়ার হোসেন রাহিম, সাহেদ আহমদ, মতিউর রহমান, সহ সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মিনহাজ, আসাবুজ্জামান অভি, সানি আহমদ, প্রচার সম্পাদক ইমরান। এছাড়াও উপস্থিত ছিলেন জাহেদ আহমদ, ইসলাম রাহাত, জুনায়েদ আহমদ, মাইনুদ্দিন, তানভীর আহমদ, সুমন মিয়া, এহসান, শাহ আলম, মোস্তাক আহমদ, শিহাব আহমদ, আল আমিন, জিহাদুল ইসলাম, এম মাহমুদ, সুহেব খান, সুমন মিয়া, রবিন শাহরিয়ার নাজমুল প্রমূখ।

biswanath-sylhetphoto09-10-16কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস’কে কুপিয়ে নির্মমভাবে আহত করার প্রতিবাদে বিশ্বনাথে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা সদরের বাসিয়া সেতুর ওপর মানবকণ্ঠ সেতুবন্ধনের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস’কে নির্মমভাবে কুপিয়ে আহতকারী কাপুরুষোচিত বদরুল’র দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। এই নরপশুর বিচার দ্রæত কার্যকর করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেয়া হলে আর কোনো ব্যক্তি এধরণের বর্বরোচিত কর্মকান্ড করার সাহস পাবেনা।
সংগঠনের সভাপতি শেখ ফজর রহমানের সভাপতিত্বে ও সংগঠক রাজা মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, অলংকারি ইউপির সাবেক চেয়ারম্যান লিলু মিয়া, রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, কবি নাজমুল ইসলাম মখবুল, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাংবাদিক মামুনুর রশিদ মামুন, ইউপি সদস্য ইরন মিয়া, সংগঠক ডাক্তার বিভাংশু গুণ বিভু, মতিউর রহমান সুমন, সেতুবন্ধনের সদস্য সচিব শামছুল ইসলাম মুমিন, যুগ্ম-আহবায়ক ফজল খান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া, সমাজসেবক ফারুক মিয়া, দলিল লেখক সমিতির সভাপতি কলমদর আলী, সমাজসেবী আশিক আলী, প্রবীণ সাংবাদিক আবদুল আহাদ, প্রবাসী কমিউনিটি নেতা সিরাজুল ইসলাম সিরাজ, জসিম উদ্দিন জুনেদ, বিশ্বনাথ সদর ইউপির প্যানেল চেয়ারম্যান রফিক আলী, ইউপি সদস্য আবদুল মুমিন মামুন, শামিম আহমদ, শিক্ষানুরাগী মাছুম আহমদ মারুফ, আবদুর রউফ,শাহাব উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন, মো.আবুল কাশেম, সাংবাদিক আশিক আলী, রুহেল উদ্দিন, শফিকুল ইসলাস সফিক, সংগঠক আমিনুল হক সরকার, আবদুল সালাম মুন্না, কাজী আমির আলী, আবদুল লতিফ, রাসেল আহমদ, আবু সুফিয়ান, আশক আলী, রানা মিয়া, জাবেদ মিয়া, কাওছার আহমদ, কবি মাহবুব আলম এমরান, ছাত্র নেতা শেখ ফরিদ, তারেক আহমদ খজির, রুহেল আহমদ কালু, ইমরান আহমদ সুমন, মোহাম্মদ আলী, কিরণ বৈদ্য, একে রাজু, তারেক আহমদ, কারিকোনা সমাজ কল্যাণ সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সদস্য নাঈম আহমদ, রফিক মিয়া, সংগঠক কবির আহমদ, আমির উদ্দিন, জমসেদ খান, দিলোয়ার হোসেন, সেতুবন্ধনের সদস্য তালহা বিন সুয়েব হেলালী, সিরাজুল ইসলাম, আমির আলী, ভাসানী বারিক, সংগঠক মুহিবুল আলম প্রমুখ। কারিকোনা সমাজ কল্যান সংস্থা একাতœতা পোষন করে মানববন্ধনে অংশ নেয়।

jcdখাদিজার উপর হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার সিলেট ল’কলেজ শাখা ছাত্রদল ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ মানববন্ধন করেছে। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম সাজু।
মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও ইলিয়াস মুক্তি ছাত্রসংগ্রাম পরিষদ সিলেট ল’কলেজ শাখার আহবায়ক কামাল হোসেন’র সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নুরুল আমিন এবং ল’কলেজ ছাত্রদল নেতা আবু ইয়ামিন চৌধুরীর যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তারা।

Share





Related News

Comments are Closed