সুনামগঞ্জে ৫ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস
হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে: মাদকদ্রব্য দেশের যুবসমাজ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ গোটা দেশকে এগিয়ে নিয়ে যাবার পথে একটি বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে। আগামীর সুন্দর, নিরাপদ ও উন্নয়নশীল বাংলাদেশ দেখতে হলে সমাজের সবাইকে যার যার অবস্থান থেকে মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধ এমনকি মাদক সেবন ও মাদক দ্রব্যের কুফল সম্পর্কে জনসচেততা বৃদ্ধি করতে হবে। শুধু মাত্র বিজিবি বা অন্যান্য আইনশৃংখলা বাহিনীর একার পক্ষে মাদকদ্রব্যের চোরাচালান, ব্যবহার বন্ধ করা সম্ভব নয়, এজন্য চাই সকলের সার্বিক সহযোগীতা।
সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন মাদকদ্রব্য ধ্বংস করণ উপলক্ষে শনিবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিজিবির উত্তর-পূর্ব সরাইল রিজিয়নের বিগ্রেডিয়ার জেনারেল কাজী মাসরুর উল্লাহ্ পিএসসি উপরোক্ত কথাগুলো বলেন।
ব্যাটালিয়ন হেডকোয়ার্টার সুত্রে জানা যায়, জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ধর্মপাশার মধ্যনগর, সদর দোয়ারাবাজার ও ছাতক সীমান্ত এলাকা থেকে ২০১৪ সালের ১৪ জুন থেকে ২০১৬ সালের ৮ অক্টোবর পর্যন্ত আটককৃত প্রায় পৌণে ৫ কোটি টাকার মাদকের চালান শনিবার ধ্বংস করা হয়েছে।
বিজিবির ব্যাটালয়িন অধিনায় লে. কর্ণেল নাসির উদ্দিন আহমেদ পিএসএসসির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল মো.আবদুল্লাহ-আল-মাহমুদ পিএসসি, জেলা প্রশাসক শেখ মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. হারুন অর রশীদ, পৌর মেয়র আইয়ুব বখ্ত জগলুল প্রমুখ।
মাদকদ্রব্য ধ্বংসকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, শুল্ক বিভাগের প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্ধ ও উপজেলা এবং জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মী, বিজিবির ক্যাম্প এবং কোম্পানী কমান্ডারগণ উপস্থিত ছিলেন।
ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে ৩১৪০৯ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ বিয়ার, সাড়ে ১১ কেজি গাঁজা, ১০ লিটার চোলাই মদ, আমদানি নিষিদ্ধ অতিরিক্ত নিকোটিন যুক্ত ১০৯৮০ প্যাকেট নাসির বিড়ির চালান ধ্বংস করা হয়।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed