গাজীপুরে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের পাতারটেক এলাকায় একটি আস্তানায় অভিযানে সাত জঙ্গি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এনিয়ে গাজীপুর ও টাঙ্গাইলে পৃথক তিনটি স্থানে ১১ জঙ্গি নিহত হয়েছেন।
শনিবার প্রায় একই সময় গাজীপুরের দুটি স্থানে জঙ্গি আস্তানায় র্যাব-পুলিশের অভিযান চালানো হয়। একই সময়ে টাঙ্গাইলে র্যাবের আরেক অভিযানে সন্দেহভাজন দুই জঙ্গি নিহত হন।
ভোরে হারিনালে র্যাবের অভিযানের পর বেলা পৌনে ১১টার দিকে নোয়াগাঁও আফারখোলা পাতারটেক এলাকার একটি দোতলা বাড়িতে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
বিকালে অভিযান শেষে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন সংবাদ মাধ্যমকে সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed