Main Menu

সাংবাদিক এমএ রহিমকে স্বপদে বহাল রাখার নির্দেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাংবাদিক এমএ রহিমকে দৈনিক মানবজমিনের সিলেট ব্যুরো প্রধানের পদে বহাল রাখার নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে বকেয়া সকল বেতন ভাতা পরিশোধেরও নির্দেশ দেওয়া হয়। গত ৪ অক্টোবর চট্টগ্রামের দ্বিতীয় শ্রম আদালতের চেয়ারম্যান এ রায় প্রদান করেন।
দৈনিক মানবজমিনের সিলেটের ব্যুরো প্রধান এমএ রহিম ২০১০ সালের ১১ অক্টোবর চট্টগ্রামের দ্বিতীয় শ্রম আদালতে মামলাটি দায়ের করেন। মামলা নং আইআর ৩৫/১০।
মামলার এজাহারে এমএ রহিম বলেন, মানবজমিন কর্তৃপক্ষ কোনো কারণ ছাড়াই তাকে কর্ম থেকে মৌখিকভাবে বিরত রেখেছেন। স্থায়ীভাবে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়নি। তিনি এসব বিষয় নিয়ে বারবার মানবজমিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কোনো প্রতিকার না পেয়ে আদালতে মামলা করেন।
বাদি এমএ রহিমের পক্ষে এডভোকেট সুখময় চক্রবর্তী ও বিবাদী পক্ষে এডভোকেট আশিষ কুমার দত্ত মামলাটি পরিচালনা করেন।

Share





Related News

Comments are Closed