তাহিরপুর সীমান্তে চার যুবক আটক, অতপর…
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে কলেজ শিক্ষার্থী পরিচয়ে কৌশলে সীমান্তের ওপারের ছবি ও পাহাড়িছড়া থেকে পাথর উক্তোলনরত শ্রমিকদের ছবি তোলার পর স্থানীয় শ্রমিকরা গণধোলাই দিয়ে অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক পরিচয়ধারী কথিত এক সাংবাদিক সহ ৪ যুবককে বিজিবির হাতে সোপর্দ করেছে।
বর্ডারগার্ড ব্যাটালিয়নের তাহিরপুরের চারাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শনিবার বেলা পৌণে ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় বিজিবি ও পাথর শ্রমিকরা জানায়, উপজেলার চারাগাঁও সীমান্তের মেইনপিলার ১১৯৫ এর থ্রীএস-এলাকার ১শ গজ বাংলাদেশ অভ্যন্তর থেকে ওই কথিত সাংবাদিক তার অপর তিন সহযোগীকে নিয়ে সন্দেহজনকভাবে ঘুরাফেরার এক পর্যায়ে সীমান্তের ওপারের ও পাহাড়ি ছড়ায় বাংলাদেশ অভ্যন্তরে পাথর উক্তোলনরত শ্রমিকদের বেশ কয়েকটি ছবি তুলে। বিষয়টি টের পেয়ে সাবজল হোসেন নামক কথিত সাংবাদিককে শ্রমিকরা গণধোলাই দিয়ে তার অপর তিন সহযোগী সহ টহলরত বিজিবির নিকট সোপর্দ করেছে।
অভিযোগ রয়েছে, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধের আউডা গ্রামের পিয়ার আলীর ছেলে মোটর সাইকেল চালক সাবজল হোসেন নিজেকে কখনো কলেজ শিক্ষার্থী কখনো অনলাইন, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক পরিচয়ে গত এক বছরেরও অধিক সময় ধরে চাঁনপুর থেকে বীরেন্দ্রনগর সীমান্ত এলাকায় পাহাড়ি ছড়া থেকে পাথর উক্তোলনকারী শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা ফলে কার্ডটি সাথে আনিনি, সীমান্তের ছবি তোলার জন্য আমি ভুল স্বীকার করেছি।
চারাগাঁও বিওপির বিজিবির টহল কমান্ডার নায়েক মোজাম্মেল হক জানান, শ্রমিকরা তাদেরকে আমাদের হেফাজতে দেয়ার পর সাবজল সহ প্রত্যেকের মুছলেখা রাখার পর বেলা ২টার দিকে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। তিনি আরো বলেন, সাবজল কলেজ শিক্ষার্থী-সাংবাদিক পেশার কোন পরিচয়পত্র বিজিবিকে দেখাতে পারেনি। মুলত সে একজন মোটর সাইকেল চালক হিসাবে এলাকায় ঘুরাফেরা করে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের অপচেষ্টায় লিপ্ত ছিলো।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed