Main Menu

খাদিজার ঘটনার প্রত্যক্ষদর্শী ছাত্রীকে হুমকি, আটক ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: খাদিজা আক্তার নার্গিসের ওপর নৃশংসতার প্রত্যক্ষদর্শী এক ছাত্রীকে মোবাইলে হত্যার হুমকিদানের অভিযোগে ৭ম শ্রেণীর এক ছাত্রকে গ্রেফতার করেছে কোতয়ালী পুলিশ। জসিম নামের ওই ছাত্রের বাড়ি সিলেট সদর উপজেলার শিবেরবাজার এলাকার পাগইল গ্রামে।
সিলেট কতেয়ালি থানার সহকারী কমিশনার (এসি) নুরুল হুদা আশরাফী জানান, খাদিজার বান্ধবী ও সরকারী মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা নাহিদ সুলতানাকে মোবাইল ফোনে হুমকি প্রদানের অভিযোগে বৃহস্পতিবার কতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। এই ডায়রির প্রেক্ষিতে শুক্রবার রাত ১০টার দিকে এই কিশোরকে জালালাবাদ থানার শিবের বাজার থেকে আটক করা হয়।
জিডির বরাত দিয়ে এসি আশরাফী বলেন, ওই ছেলে সানজিদাকে মোবাইল ফোনে হুমকী দিয়ে বলে, ‘খাদিজার যে অবস্থা হয়েছে তোমারও সেই অবস্থা করবো।’
জিডির পর বৃহস্পতিবার সানজিদাকে পুলিশী পহরায় এমসি কলেজে স্নাতক পরীক্ষা দিতে নিয়ে যাওয়া হয় বলেও জানান এসি।

Share





Related News

Comments are Closed