Main Menu

ডাক্তারী ডট কমের উদ্বোধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে এই প্রথম অনলাইন ভিত্তিক ডাক্তারী ডট কমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
ডাক্তারী ডট কমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসাপাতাল ও ক্যান্সার হসপিটালের প্রতিষ্টাতা পরিচালক ডা: নাজমুল ইসলাম বলেছেন, যে কোন স্থান থেকে অনলাইনের মাধ্যমে টিকেট সংগ্রহ ও অথবা মোবাইলের মাধ্যমে টিকেটর সিরিয়াল নিতে পারবেন যে কেউ। এর মাধ্যমে সাধারণ মানুষের দোড়গড়ায় আরো সহজে চিকিৎসা সেবা পৌছে দিবে ডাক্তারী ডট কম।
শুক্রবার সিলেট নগরীর আম্বরখানাস্থ ডাক্তারী ডট কমের অফিসে উদ্বোধনী অনুষ্ঠানে ডাক্তারী ডট কমের ম্যানেজিং ডাইরেক্টর আমিনুল ইসলাম খান এর সভাপতিত্বে ও ডেভোলাপার মাহমুদুল হাসানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কো-পার্টনার মোস্তাকিন চৌধুরী অনি, ডা: শওকত আহমদ, ডা: এহছান-উজ জামান খান, ডা: ইশতিয়াক আহমদ, ডা: ত্রিলাক চাকমা, ডা: সাগর বড়ুয়া, ডা: আনোয়ার হোসেন, ডা: মারজান আক্তার, ডা: লুৎফুর এলাহী কাওসার।
এসময় উপস্থিত ছিলেন জুবায়ের আহমদ চৌধুরী, আব্দুল করিম চৌধরী, মো: মাশরাফুল ইসলাম চৌধুরী, জিলাল আহমদ ওসমানী, কিবরিয়া চৌধুরী, নাছির আহমদ স্বপন।
উল্লেখ্য www.daktare.com এর মাধ্যমে সহজ উপায়ে রোগীরা সিলেটের সব বিশেষজ্ঞ ডাক্তারদের টিকেট সংগ্রহ করতে পারবেন এবং ডাক্তারী ডটকমের কাস্টমার কেয়ারের এই নাম্বারের-০১৭৬৩-৯৩০৯৮০ মাধ্যমে টিকেট সংগ্রহ করতে পারবেন।

 

Share





Related News

Comments are Closed