খাদিজার ঘটনায় সিলেটে বিক্ষোভ চলছেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারি মহিলা কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও হামলাকারী বদরুল আলমের ফাঁসির দাবিতে শুক্রবার সিলেট নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
সিলেট সরকারী মহিলা কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা বেগম নার্গিস এর উপর হামলাকারী বদরুলের দ্রত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ নারীমুক্তি সংসদ সিলেট জেলা কমিটি।
শুক্রবার বিকাল ৪টায় সিলেট কেন্দ্রিয় শহিদ মিনার প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ শেষে একটি প্রতিবাদী মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বন্দরবাজারস্থ কোর্ট পয়েন্টে সমাপ্ত হয়। বাংলাদেশ নারীমুক্তি সংসদ সিলেট জেলা কমিটির সভাপতি ইন্দ্রানী সেন শম্পার সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সায়দা আক্তারের পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন – দেশে ক্রমাগতভাবে শিশু নির্যাতন – নারী নির্যাতন বেড়েই চলেছে। একটি হত্যাকান্ডের দাগ মুছতে না মুছতেই ঘটছে আরেকটি হত্যাকান্ড। বিচারহীনতার সংস্কৃতির কারণে গুম -খুন – ধর্ষণ এখন নিত্য নৈমিত্তিক ঘটনা হিসেবে দেখা দিয়েছে। বক্তরা আরো বলেন- দেশের উন্নয়নে নারীরা অবদান রাখলেও এখনও সমঅধিকার ও মতপ্রকাশের ক্ষেত্রে নারীদেরকে অবদমিত করে রাখা হয়। যার ফলে অতি পুরুষতান্ত্রিক সমাজে নারীদের মত প্রকাশের সুযোগ কম বিধায় ঘাতক বদরুল প্রেমের প্রত্যাখ্যানকে মেনে নিতে পারেনি। তাছাড়া বুর্জোয়া শাসকগোষ্ঠীর রাজনৈতিক দূবৃত্তায়নের ফলে এধরনের ঘটনা অবিরাম বেড়ে চলেছে। বক্তারা তাই সকল রাজনীতির উর্ধ্বে গিয়ে সরকারের প্রতি দ্রত বিচার ট্রাইব্যুনালের মাধমে হামলাকারী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ নারীমুক্তি সংসদ সিলেটের সহসভাপতি সাবিত্রী সেন, সাংগঠনিক সম্পাদক সিরাজুন্নেছা জেবু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড আবুল হোসেন, জাসদ মহানগরের সমন্বয়ক ও সম্মিলিত নাট্যপরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, উদীচী শিল্পীগোষ্ঠী বিশ^নাথ শাখা সভাপতি সাঈদুর রহমান সাঈদ, আদিবাসী নেতা দানেশ সাংমা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য দীনবন্ধু পাল, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র সিলেটের সাধারণ সম্পাদক ইশরাত রাহী রিশতা, জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেটের সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হেসেন, যুবমৈত্রী সিলেট মহানগরের সভাপতি ইউসুফ আহমদ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ খোকন, বাংলাদেশ মনবাধিকার ফাউন্ডেশন সিলেটের দপ্তর সম্পাদক মোঃ লুৎফুর রহমান, মানবাধিকারকর্মী ফটিক মিয়া, মাজেদা আক্তার, শাহানা আক্তার প্রমূখ।
খাদিজা আক্তার নার্গিসের উপর হামলাকারী বদরুলের শাস্তির দাবীতে ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বেলা ৩টায় দক্ষিণ সুরমার কাজীর বাজার ব্রীজ পয়েন্টে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সার্ক ইয়ূথ এসোসিয়েশন বাংলাদেশের সমন্বয়ক ও ধ্রবতারা সিলেট জেলার সভাপতি মোঃ সাদিকুর রহমানের সভাপতিত্বে ও ধ্রবতারা দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি শামীম আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নুরুল হোসেন নুরু। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের সভাপতি হুমায়ূন কবির রুবেল, সাধারণ সম্পাদক শাহ এম এ সালমান, সুমন আহমদ, আবু সুফিয়ান, মারজুল আলম লিটু, ফজলুল করিম চৌধুরী মিনহাজ, মো. জীবন, মো. রাসেল, আরিফ আহমদ, মান্না, সাহেদ, সাহান, লালা আহমদ, রনি, সৈয়দ সুহেল, সৈকত চন্দ্র হৃদয়, আল আমিন, বাবু প্রমূখ।
বক্তারা বলেন, খাদিজা আক্তার নার্গিসের উপর এই বর্বরোচিত হামলায় শুধু সিলেট অঞ্চল নয় সমগ্র দেশের মানুষ শোক ও ক্ষোভে স্তব্ধ। অনতিবিলম্বে হামলাকারী বদরুলের দৃষ্টান্তুমূলক শাস্তি প্রদানের জন্য সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে সরকার ও প্রশাসনকে হামলাকারীর শাস্তির বিষয়ে অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানানো হয়। আহত কলেজ ছাত্রী খাদিজা আক্তারের চিকিৎসার দায়িত্ব নেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বক্তারা।
এদিকে দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস এর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী বদরুলের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মাদানী কাফেলা বাংলাদেশ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধনে মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী সন্ত্রাসী বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবী করে শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের লক্ষে প্রতিটি কলেজ-ভার্সিটি ক্যাম্পাসে সিসি ক্যামেরা স্থাপনের দাবী জানান।
সংগঠনের সহসভাপতি হাফিজ শিব্বির আহমদ রাজি ও আব্দুল করিম দিলদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, মুসলিম ঐক্যপরিষদের সভাপতি মাওলানা আসলাম রহমানী, শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ার প্রিন্সিপাল সৈয়দ সালিম কাসেমী, দক্ষিণ সুরমা অনলাইন প্রেসক্লাবের সভাপতি আফরুজ খান, জামেয়া হিদায়াতুল ইসলাম সিলেটের প্রিন্সিপাল মুফতি মুতিউর রহমান, বালাগঞ্জ ডিগ্রীকলেচের ছাত্র সুলায়মান আহমদ সেলিম, সৈয়দ উবায়দুর রহমান, ক্বারী আবু ইউসুফ চৌধুরী, মাওলানা তোফায়েল আহমদ উসমানী, মাওলানা আবুল হাসান, মুফতি মুশতাক ফুরকানী,, যুব নেতা আব্দুল কাদের, ছাত্র নেতা মিজানুর রহমান মামুন, আরীফ রব্বানী, ক্বারী শহিদ আহমদ, শাখাওয়াত শিকদার, মাওলানা আতিক মোহাম্মদ আবু বকর , আব্দুল করিম, মঈনুল ইসলাম আল মামুন, মু¯াজাব প্রমুখ।
অপরদিকে, কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে নির্মমভাবে আহত করার প্রতিবাদে বিশ্বনাথে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা সদরের বাসিয়া সেতুর ওপর বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক ফজল খানের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক রাজা মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাংবাদিক আবদুল আহাদ, মামুনুর রশিদ মামুন, বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির কমিশনার নাঈম আহমদ, বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের যুগ্ম-আহবায়ক শামছুল ইসলাম মুমিন, মানবকণ্ঠ সেতুবন্ধনের সদস্য আবদুস সালাম মুন্না, এমসি কলেজ ছাত্র এসপি সেবু। এসময় উপস্থিত ছিলেন জাপা নেতা মীর খোকন, সাংবাদিক আখতার আহমদ সাহেদ, মানবকণ্ঠ সেতু বন্ধনের আহবায়ক শেখ ফজর রহমান, বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের যুগ্ম-আহবায়ক এমরান আহমদ,সংগঠক আবদুর রুপ, শাহজাহান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন-প্রকাশ্যে কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস’কে নির্মমভাবে কুপিয়ে আহতকারী কাপুরুষোচিত বদরুল’র দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। এই নরপশুর বিচার দ্রæত কার্যকর করে জনসম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেয়া হলে আর কোনো ব্যক্তি এধরণের বর্বরোচিত কর্মকান্ড করার সাহস পাবে না।
এদিকে সিলেট সরকারি মহিলা কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্রী খাদিজার উপর নৃশংস হামলার প্রতিবাদে ও দোষী বদরুলের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
ক্লাবের সভাপতি মো. জয়নুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আব্দুল্লাহ আল হেলালের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট ্রপ্রসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকো, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. শাহ আশরাফুল ইসলাম আশরাফ, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাম-কামরুজ্জামান রুনু, ক্লাবের সহ সভাপতি আব্দুস শাকুর, বদর উদ্দিন বাদশা. সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ রানা, ছাত্রনেতা আলী আকবর রাজন, সহ সভাপতি মকসুদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আলী আহমদ রনি, দপ্তর সম্পাদক মো. মজনু আলম, সাংস্কৃতিক সম্পাদক কয়েছ আহমদ, আপন তাহসান, ধর্ম বিষয়ক সম্পাদক বশির, কবির আহমদ, প্রচার সম্পাদক সম্পাদক সোহেল আহমদ, নাসির আহমদ নাঈম, মো. রিপন, সৈয়দ মিনহাজ, আজিম আরমান সাকিব, নাজমুল হুদা, ইমরান আহমদ, সিরাজুল ইসলাম আদনান, শহীদ আহমদ, জাহেদ আহমদ, বিপ্লব হোসেন, মামুন চৌধুরী প্রমুখ।
বিকেলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস এর উপর বর্বরোচিত নৃশংস নিষ্ঠুর হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিলেট মহানগরের সহ-সভাপতি মু. রবিউল ইসলামের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক শিহাব উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মু. মাহমুদুল হাসান। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি নজির আহমদ, সেক্রেটারী মাওলানা ইমাদ উদ্দিন, ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা সহ-সভাপতি ইমরান আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ মোয়াজ্জেম হোসেন খান, মহানগর সাধারণ সম্পাদক মনির আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক আবু তাহের মিছবাহ, মহানগর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক ইসমাইল আহমদ, জেলা কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক মাহফুজ আহমদ মাহী, আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক মুফাজ্জল হোসেন, কলেজ সম্পাদক ওলিউর রহমান, স্কুল সম্পাদক ফয়জুল হাসান চৌধুরী, সদস্য জুবায়ের আহমদ প্রমুখ।
একই দাবিতে শুক্রবার বিকেল ৩টায় নগরীর কোর্ট পয়েন্টে জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সিলেটের সকলের রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জাতীয় মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট আল আসলাম মুমিনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ¦ এম.এ হক। তিনি বলেন, সিলেটবাসী সবসময় সকল বর্বরচিত কর্মকান্ডের নিষ্ঠুরতার বিরুদ্ধে সর্বদা জাগ্রত ও সোচ্চার। সন্ত্রাসীরা মানুষ ও মানবতার উপর যে কোন সময় বর্বরোচিত হামলা চালাতে পারে। এসব কাজ করতে তাদের হৃদয় কাঁপেনা। খাদিজা আক্তার নার্গিসের উপর হামলাকারী বদরুল একটি নরপশু। তাকে দ্রæত বিচার আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য জোর দাবী জানান। সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা জোরদার করা এখন সময়ের দাবী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থির অবনতির কারণে এবং সন্ত্রাসীদের বেপোয়া হওয়ার কারণে দেশে একের পর এক ন্যাক্কারজনক ঘটনার জন্ম হচ্ছে। খাজিদার উপর সন্ত্রাসী হামলাকারী বদরুলের দ্রæত বিচার আইনে শাস্তি প্রদান করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, এডভোকেট আখতার হোসেন খান, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসানা কয়েছ লোদী, জাতীয় মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. এম. শহিদুল ইসলাম এডভোকেট। বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জেলার সহ-সভাপতি নিজাম উদ্দিন জায়গীরদার, মুজিবুর রহমান, রেজাউল করিম আলো, সাংবাদিক আফরুজ আহমদ, মুরাদ হোসেন, কাজী মেরাজ, জেহিন আহমদ, আব্দুল মালেক, শাহেদ আহমদ, ছাব্বির আহমদ, কামারুল হাসান, রিয়াদুল হাসান রুহেল, মিজানুর রহমান মিজান, ময়নুল আহমদ, মাজেদ আহমদ, নির্ঝর রায়, শিপন আহমদ, জাহেদ আহমদ, ইলিয়াস মিয়া, কাচা মিয়া প্রমুখ। আলী আকবর রাজন ও শিহাব উদ্দিন আহমদ পরিচালনা করেন।
উল্লেখ্য, গত সোমবার বিকালে এমসি কলেজ ক্যাম্পাসে সরকারি মহিলা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসের ওপর বর্বরোচিত হামলা চালায় শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ও শাবি ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম।
এ সময় সে চাপাতি দিয়ে খাদিজার শরীরের বিভিন্ন স্থানে কোপাতে থাকে। এতে খাদিজা মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। পরে খাদিজার সহপাঠী ও স্থানীয়রা ধাওয়া করে বদরুলকে ধরে পুলিশে সোপর্দ করে।
একই সঙ্গে স্থানীয়রা খাদিজাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করে সেলাই দেয়া হয়।
অবস্থার অবনতি হলে মঙ্গলবার ভোরে খাদিজাকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরেক দফা তার মাথায় অস্ত্রোপচার করা হয়।
বর্তমানে তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকরা খাদিজাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রেখে অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন।
এদিকে ছাত্রলীগ নেতা বদরুল খাদিজার ওপর হামলার কথা স্বীকার করে গত বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
বদরুল সুনামগঞ্জের ছাতক উপজেলার মুনিরজ্ঞাতি গ্রামের সাইদুর রহমানের ছেলে এবং খাদিজা সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন আউশা গ্রামের মাসুক মিয়ার মেয়ে।
Related News
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More




Comments are Closed