Main Menu

সাড়ে ১০ ঘন্টা পর সিলেট পথে ট্রেন চলাচল স্বাভাবিক

হবিগঞ্জ প্রতিনিধি: সাড়ে ১০ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মাধবপুরের নয়াপাড়া রেল স্টেশনের আউটার সিগন্যালে শুক্রবার সকাল ১০টার দিকে সিলেট অভিমুখী আন্ত:নগর পারাবত এক্সপ্রেস দুর্ঘটনায় পতিত হয়। এ সময় ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং কয়েকটি বগিতে আগুন ধরে যায়। খবর পেয়ে মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বেলা ২টার দিকে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার তৎপরতা শুরু করে এবং প্রায় ৬ ঘন্টা চেষ্টা চালিয়ে লাইন স্বাভাবিক করতে সক্ষম হয়। রাত সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান নয়াপাড়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার মনির হোসেন।

Share





Related News

Comments are Closed