খাদিজার পরিবারের পাশে মহিলাদল নেতৃবৃন্দ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিস’র মা-বাবার পাশে দাড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল সিলেট জেলা ও মহানগর নেত্রীবৃন্দ।
৭ অক্টোবর শুক্রবার বিকেলে খাদিজার নিজ বাড়িতে মহিলাদলের নেতৃবন্দ তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং হামলাকারী বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবী জানান। যাতে সমাজে নতুন করে আর কোন বদরুলের সৃষ্টি না হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সরকারীর মহিলা কলেজের সাবেক ভিপি ও মহিলাদলের সিলেট মহানগর সভানেত্রী অধ্যাপিকা সামিয়া চৌধুরীর, প্যানেল মেয়র সাধারন সম্পাদিকা এডভোকেট রোকসানা আক্তার শাহনাজ, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর সালেহা কবির শেপী, সহ সভানেত্রী জাহানারা ইয়াসমিন, যুগ্ম সম্পাদক ফাতেমা জামান রোজী, সাংগঠনিক সম্পাদিকা আমেনা বেগম রুমী, মহানগর সাংগঠনিক সম্পাদক মিনারা হোসেন, সহ সাংগঠনিক সম্পাদিকা রেহেনা ফারুক শিরিন প্রমুখ।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed