Main Menu

কানাইঘাটে স্কুলছাত্রী সুলতানা খুনীদের ফাঁসি দাবী

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি : কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পুর্ব ইউপির সরুফৌদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী সুলতানা বেগম এর খুনিদের ফাঁসির দাবীতে লক্ষীপ্রসাদ পুর্ব ইউপি’র সদস্যদের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ ৬ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩টায় স্থানীয় মন্তাজগঞ্জ বাজার ইউপি কমপ্লেক্স মাটে অনুষ্ঠিত হয়।
লক্ষীপ্রসাদ পুর্ব ইউপির ২নং ওয়ার্ড সদস্য মোঃ শামছুল ইসলামের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা এস,কে খালেদ এর পরিচালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, নিহত সুলতানা বেগমের বড় ভাই আখলিম উদ্দিন। এতে বক্তব্য রাখেন লক্ষীপ্রসাদ পুর্ব ইউপি আওয়ামীলীগের সভাপতি ডাঃ কয়ছর রশীদ খসরু, মিলেনিয়াম টিভি ও চ্যানেল এস, এর কানাইঘাট প্রতিনিধি আলিম উদ্দিন আলিম, উপজেলা যুবলীগ নেতা ইউপি সদস্য মজির উদ্দিন, নিহত সুলতানা বেগমের মামা যুবলীগ নেতা আজির উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা ইউপি সদস্য কয়েছ রহমান, ইউপি সদস্য মিছবাউর রহমান, ইউপি সদস্য কালাম উদ্দিন, ইউপি সদস্য আব্বাস উদ্দিন, ইউপি সদস্য শামছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শফিক চৌধুরী, আওয়ামীলীগ নেতা নাজির উদ্দিন চৌধুরী, উপজেলা শ্রমিকলীগ নেতা সেলিম উদ্দিন, লক্ষীপ্রসাদ পুর্ব ইউপি সচিব নাজমুল ইসলাম চৌধুরী, যুবলীগ নেতা আব্দুল কাদির, সমাজকর্মী ময়নুল ইসলাম, ইউপি সদস্যা ছৈয়ন বিবি, ইউপি সদস্যা পিয়ারা বেগম ও ইউপি সদস্যা পঞ্চমী রানী প্রমুখ।
উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ১০ বছরের মেয়ে সরুফৌদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী সুলতানাকে গণধর্ষণের পর নির্মম ভাবে যারা হত্যা করেছে তাদের বিচার দ্রুত সম্পন্ন করে এদের ফাসি কার্যকর করতে হবে।
উক্ত বিক্ষোভ সমাবেশের পুর্বে দুপুর সাড়ে ১২টায় সরুফৌদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে সুলতানা বেগমের খুনিদের ফাসির দাবীতে এক মানববন্ধন সরুফৌদ সরকারী বিদ্যালয় মাটে অনুষ্ঠিত হয়। এছাড়া একই দাবীতে দুপুর ২টায় মন্তাজ কিন্টার গার্ডেন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের উদ্যোগে আরেকটি মানববন্ধন কিন্টার গার্ডেন মাটে অনুষ্ঠিত হয়। একই দাবীতে এলাকাবাসীর উদ্যোগে এক বিরাট বিক্ষোভ মিছিল বিকাল ৪টায় মন্তাজগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
উক্ত বিক্ষোভ সমাবেশে এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed