Main Menu

সাতক্ষীরায় বিশ্ব হাসি দিবসে র‌্যালি কমেডি শো

সাতক্ষীরা থেকে আয়েজবিল্লাহ শিমুল: “টেকনাফে শুরু, তেতুলিয়ায় শেষ, হাসবে সারা বাংলাদেশ” এ শ্লোগানে সাতক্ষীরায় বিশ্ব হাসি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার বিকালে সাতক্ষীরা কমেডি ক্লাবের উদ্যোগে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে নিউ মার্কেট পর্যন্ত এক র‌্যালি অনুষ্টিত হয়। র‌্যালি শেষে এক কমেডি শো অনুষ্টিত হয়।
এতে পারফর্ম করেন, বে-সরকারী স্যাটালাইট টেলিভিশন এনটিভির বাংলাদেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো- “হা শো ৪” এর পারফমার্র সাতক্ষীরার সন্তান ইয়াসির আবিদ সজল। এছাড়া কমেডি শোতে আরও অংশ গ্রহন করেন সাতক্ষীরা কমেডি ক্লাবের সদস্য নাজমুজ্জামান শান্ত, শেখ কাইয়ুম, হুসাইন, মনিরুল প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন আবু সালেহ ও ইয়াছিন খান, ইমরান হোসেন, হাসানুর রহমান, নাজিম খান।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা কমেডি ক্লাবের কর্ণধর বিশিষ্ট কৌতুক শিল্পী সিরাজ খান।

Share





Related News

Comments are Closed