Main Menu

দেশে পৌছেছেন খাদিজার বাবা ও ভাই

বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি প্রবাসী বাবা মাসুম মিয়া রাজধানীর স্কয়ার হাসপাতালে পৌঁছেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সৌদিআরব থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে সরাসরি স্কয়ারে পৌঁছান।

বড় ভাই শাহীন সকালে চীন থেকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছেন।

এর আগে স্কয়ারে পৌঁছান সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম।

খাদিজার চাচা আব্দুল কুদ্দুস বলেন, খাদিজার বাবা টেলিফোনে জানিয়েছেন; তার পরিবার নিরাপদে নেই। তাই তিনি দেশে ফিরছেন। হামলাকারী বদরুলের কঠিন শাস্তির দাবিও করেছেন খাদিজার বাবা।

খাদিজার বাবা সৌদি আরব জেদ্দা প্রবাসী মাসুক মিয়া বলেছেন, এমনভাবে নরপশু বদরুলকে শাস্তি দেয়া হোক, যেন আর কেউ কখনো এমন জঘণ্য কাজ করার দুঃসাহস করতে না পারে। এসময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন বলে জানান খাদিজার চাচা।

এদিকে, সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে বদরুল জনসম্মুখে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি আরব প্রবাসী বাংলাদেশীরা।

উল্লেখ্য, গত সোমবার বিকালে এমসি কলেজ ক্যাম্পাসে সরকারি মহিলা কলেজের ডিগ্রী ২য় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিস (২৩) উপর হামলা চালায় শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল আলম। এসময় সে চাপাতি দিয়ে খাদিজার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপুরি কোপাতে থাকে। এতে খাদিজার মাথা ও পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়।

অবস্থার অবনতি হলে মঙ্গলবার ভোরে তাকে নেয়া হয় ঢাকার স্কয়ার হাসপাতালে। সেখানে আরেক দফা মাথায় অস্ত্রোপচার করা হয়। বর্তমানে সে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। তার অবস্থা এখনো আশংকাজনক।

Share





Related News

Comments are Closed