ছাতকে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ৩০
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে যাত্রীবাহি বাস খাদে পড়ে ৩জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০জন। বুধবার বেলা আড়াইটার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাতুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রণ হারালে একটি গাছের সাথে ধাক্কা লেগে এ হতাহতের ঘটনা ঘটে। এতে করে বাসটি উল্টে পড়লে ঘটনাস্থলেই তিনজন যাত্রী মারা যান। আর আহত হন আন্তত ৩০জন।
নিহতরা হলেন, শাল্লা উপজেলার মুক্তারপুর আশ্রমের জগদানন্দ দাসের মেয়ে রাধা রাণী (৪৮), দিরাই উপজেলার হাশিমপুর গ্রামের শ্যামল কান্ত দাসের মেয়ে মৌসুমী রাণী (২৫) ও গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ দত্তরাইল গ্রামের মৃত আব্দুল্লাহর পুত্র হেলপার শামীম আহমদ (৩৫)। এসময় মৌসুমী রানীর ৫মাসের বাচ্চা অলৌকিকভাবে বেঁচে যায়।
গুরুতর আহত ২০ জনকে কৈতক ও ১০জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসে থাকা আহত যাত্রীরা জানায়, সিলেট থেকে দিরাইগামী একটি যাত্রীবাহী মিনিবাসের চালক গাড়ি ছাড়ার পর থেকেই বার বার মোবাইলে ফোনালাপ করছিলেন। এতে যাত্রীরা বাঁধা দেয়ার পর কিছু সময় বন্ধ থাকলেও কিছু দূর গিয়ে আবারো ফোনালাপ শুরু করেন। অবশেষে গোবিন্দগঞ্জ আসার পর পূনরায় প্রেমালাপ শুরু হয়। অবশেষে জাতুয়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে প্রেমালাপ চলা অবস্থায় মিনিবাস (নং মৌলভীবাজার ১১-০২৫৮) সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৩জন নিহত ও ৩০জন আহত হয়েছে।
খবর পেয়ে সুনামগঞ্জের এএসপি (সার্কেল) কানন কুমার দেবনাথ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনার পর পরই জয়কলস হাইয়ে ইনচার্জ একেএম শফিকুল আলমের নেতৃত্বে একদল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধারসহ আহতদের হাসপাতালে প্রেরণ করেন। গাড়িটি পুলিশের জিম্মায় রয়েছে।
এব্যাপারে হাইওয়ে ইনচার্জ সফিকুল আলম জানান, অসাবধানতাবশতঃ এ দূর্ঘটনাটি ঘটেছে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed