Main Menu

খাদিজার হত্যাচেস্টাকারীর শাস্তি দাবিতে জাতীয় ছাত্রসমাজের মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকলী মহিলা কলেজের মেধাবী ছাত্রী খাদিজা বেগম নার্সিসের উপর কুখ্যাত সন্ত্রাসী বদরুলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বুধবার দুপুর ২টায় জাতীয় ছাত্রসমাজ সিলেট জেলার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
জাতীয় ছাত্রসমাজ সিলেট জেলার সভাপতি ফয়জুল ইসলাম ফয়েজ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিনের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পাার্টির কেন্দ্রীয় সদস্য এম. জাকির হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা জাপার সিনিয়র যুগ্ম আহŸায়ক আহসান হাবীব মঈন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা ছাত্র সমাজের সাবেক সাধারণ সম্পাদক এম মুর্শেদ খান, জাপা নেতা ইউসুফ সেলু। আরো উপস্থিত ছিলেন সিলেট ঝেলা ছাত্র সমাজের সদস্য মো. শাহ সায়মান, জামিল, রাজন, ফয়সল আলম, সালমান আহমদ চৌধুরী, শাহ নুর আহমদ, ইমরান আহমদ, সাইফুর রহমান, মো. আকিল, মো. রনি, জহির, কবির, সজিব প্রমূখ।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বলেন, খাদিজা আক্তার নার্গিসের উপর হামলাকারী বখাটে বদরুলকে দ্রুত ফাসি দিতে হবে। দেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মূল করতে হলে এরশাদের সরকার বারবার দরকার।

Share





Related News

Comments are Closed