আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি বদরুলের
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে হত্যাচেষ্টা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম।
বুধবার বিকেলে সিলেট অতিরিক্ত মহানগর মুখ্য হাকিম উম্মে শারাবান তহুরার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বদরুল।
আদালতের এসি (প্রসিকিউশন) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,‘বদরুল আদালতে খাদিজা বেগম নার্গিসকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর দায় স্বীকার করেন। আদালত তার জবানবন্দী গ্রহণ করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।’
এর আগে দুপুরে হাসপাতাল থেকে বদরুলকে নিজেদের জিম্মায় নেয় শাহপরান থানা পুলিশ। পরে কড়া নিরাপত্তায় পুলিশ ভ্যানে করে আদালতে হাজির করা হয় তাকে।
শাহপরান থানায় পুলিশের কাছে স্বীকার করেছে, প্রেম প্রত্যাখান করায় খাদিজাকে হত্যার উদ্দেশ্যে এই আক্রমণ চালিয়েছে সে। ২৬০ টাকা দিয়ে ওই দিন দুপুর সাড়ে ১২টার সময় চাপাতিটি কিনে বদরুল।
উল্লেখ্য, খাদিজা স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী ছিলেন। গত সোমবার বিকেলে সিলেট এমসি কলেজে কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বেরোনোর সময় কলেজের পুকুর পাড়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম (২৭) তাকে চাপাতি দিয়ে কোপায়। বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজার চিকিৎসা চলছে। মঙ্গলবার বিকেলে অপারেশনের পর চিকিৎসকরা তাকে ৭২ ঘন্টার অবজারভেশনে রেখেছেন।
ঘটনার পরপরই অন্যান্য শিক্ষার্থীরা বদরুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আটককৃত বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ সেশনের অর্থনীতি বিভাগের অনিয়মিত শিক্ষার্থী এবং শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক। মঙ্গলবার সন্ধ্যায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে শাবি প্রশাসন।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed