Main Menu

সিলেটে আ.লীগ নেতার বাসায় ডাকাতি, ১৫ লাখ টাকার মাল লুট

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাধে আলী গ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার ভোর রাতে বাধেআলী গ্রামের আওয়ামীলীগ নেতা হাজী সাজ্জাত মিয়ার বাড়ীতে একদল ডাকাত হানা দিয়ে প্রায় ১৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ মালামাল লুট করে নেয়।
মুখোশপরা ডাকাতদল ৩০ ভরি স্বর্ণ, নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও ৫ টি মোবাইল ফোন, ২টি ট্যাব, ১টি মটর সাইকেল সহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন হাজী সাজ্জাত মিয়া।
তিনি জানান, ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল ভোরে বাসার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে তাকে ও বাড়ির লোকজনকে মারধর করে, হাত বেঁধে বাসার আলমিরা ও লকার ভেঙে মালামাল নিয়ে যায়।
তিনি জানান, ডাকাতির ঘটনাটি জালালাবাদ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
খবর পেয়ে বুধবার সকালে জালালাবাদ থানার এসআই আরিফ আহমদসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের আটকের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। তবে ভোক্তভোগিরা এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ করেননি।

Share





Related News

Comments are Closed