সুনামগঞ্জে মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন হচ্ছে
হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ১০ নভেম্বর সুনামগঞ্জের তাহিরপুরে এক জনসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন হাওরের রাজধানী সুনামগঞ্জের যে কোন স্থানে একটি মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করে দিবেন। প্রধানমন্ত্রী সেই প্রতিশ্রুতি এখন আলোর মুখ দেখতে শুরু করেছে। ইতিমধ্যে একনেকের সভায় সুনামগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় মঙ্গলবার (৪ অক্টোবর) অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ও একনেক সদস্য এমএ মান্নান এমপি হাওরের রাজধানী সুনামগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুরোধ জানালে প্রধানমন্ত্রী নীতিগতভাবে এতে সম্মতি প্রদান করেছেন। পরে অন্যান্য প্রকল্পের সাথে সুনামগঞ্জে মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টিও সভার কার্যবিবরণিতে নীতিগত ভাবে গৃহিত হয়।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ওই দিন তিন হাজার ৪শ ৮৮ কোটি ২০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয় সম্বলিত ৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
সভা চলাকালে প্রকল্পের আলোচনা শুরু হলে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিকট প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ সুনামগঞ্জ জেলায় একটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের দাবির কথা তুলে ধরেন। ২০১০ সালে তাহিরপুরের জনসভায় হাওর অঞ্চলের মানুষের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নিজেও। এ কথা স্মরণ করিয়ে দেয়ার পর প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীকে তাৎক্ষণিক ভাবে সম্মতি প্রদান করে বলেন, সুনামগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে হবে, আপনারা পরবর্তী কার্যক্রম গ্রহণ করুন।
একনেক সভাশেষে সাংবাদিকদের ব্রিফ কালে পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল জানান, সুনামগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়েছে।
সুনামগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে একনেক সভায় আলোচনা প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, সুনামগঞ্জের মানুষের পক্ষ থেকে আমি বঙ্গবন্ধু’র কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট তাহিরপুরের জনসভায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সবিনয়ে অনুরোধ জানিয়েছি। প্রধানমন্ত্রী আমার অনুরোধের বাস্তবায়ন করা হবে বলায় আমি আনন্দিত। আমি জেলার ২৫ লাখ মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছি।
একনেক সভায় উপস্থিত প্রবীণ রাজনীতিবিদ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ অন্যান্য সদস্যরা আমার প্রস্তাব সমর্থন করেছেন। একনেক সভার কার্যবিবরণিতে সুনামগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের নীতিগত সিদ্ধান্ত ও অনুমোদন দেয়া হয়েছে। তিনি আরো বলেন, আমি চেষ্টা করবো স্বাস্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে।
এদিকে এ সংবাদ জানাজানির পর তাহিরপুর সহ গোটা জেলা বাসীর মধ্যে আনন্দের জোয়ার বইতে শুরু করেছে। সেই সাথে বিভিন্ন মহল থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed