Main Menu

মৌলভীবাজারে বাসের ধাক্কায় নিহত ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারে বাসের চাপায় নান্টু চন্দ্র শীল (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় জনতা বাসটি আটক করেছে।
বুধবার সকাল ১০টার দিকে মৌলভীবাজার-শেরপুর সড়কের কনকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নান্টু চন্দ্র শীল আখাইলকুড়া ইউনিয়নের বেকামোড়া এলাকার শুশীল চন্দ্র শীল এর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নান্টু সকালে কনকপুর এলাকার একটি সিএনজি পেট্রল পাম্পের সামনে দাঁড়ানো অবস্থায় মৌলভীবাজার থেকে শেরপুরগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে পাঠায়।

Share





Related News

Comments are Closed