কানাইঘাটে দিঘীরপার ইউপি সচিবের জানাযা অনুষ্ঠিত
কানাইঘাট (সিলেট) প্রতিনিধি : কানাইঘাট উপজেলার ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়নের বালাগ্রামের বাসিন্ধা ও ৩নং দিঘীরপার পুর্ব ইউপির সচিব আকমল হোসেন (৫৫) ৪ অক্টোবর মঙ্গলবার রাতে ইন্তেকাল করেন। আজ বুধবার সকাল ১১টায় মরহুমের নামাজে জানাযা দর্পনগর পশ্চিম ইবতেদায়ী মাদ্রারাসা মাঠে অনুষ্টিত হয়। নামাজে জানাযায় এলাকার সহস্রাধিক জনসাধারণ শরিক হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও শুভাকাংখী রেখে যান। মরহুমের নামাজে জানাযায় ইমামতি করেন চরিপাড়া রহিমিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা মকবুল হোসেন।
১নং লক্ষীপ্রসাদ পুর্ব ইউপি সচিব নজমুল ইসলাম চৌধুরীর পরিচালনায় মরহুমের নামাজে জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, সিলেট জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ৪নং সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, ৩নং দিঘীরপার পুর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, গাছবাড়ি কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা বশির আহমদ চৌধুরী, ৩নং দিঘীরপার পুর্ব ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী মুহিন, সড়কের বাজার আহমদিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুল মান্নান প্রমূখ। বক্তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে ইউপি সচিব আকমল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মিলেনিয়াম টিভি ও চ্যানেল এস এর কানাইঘাট প্রতিনিধি আলিম উদ্দিন আলিম, কানাইঘাটের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবুল হারিছ, গোলাপগঞ্জ ইউপি সচিব হাবিবুর রাহমান, ঢাকা দক্ষিণ ইউপি সচিব মোস্তাফিজুর রব, দোবাগ ইউপি সচিব আবুল কাসেম, ঝিঙ্গাবাড়ী ইউপি সচিব ইয়াহইয়া সিদ্দিকি, সাতবাক ইউপি সচিব আব্দুল জব্বার, মানিকপুর ইউপি সচিব হাসনু চৌঃ, বারটাকুরী ইউপি সচিব আজমল হোসেন, দক্ষিন বানিগ্রাম ইউপি সচিব আব্দুল্লাহ, চারখাই ইউপি সচিব আফতাব উদ্দিন প্রমুখ।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed