Main Menu

তাহিরপুরে চেয়ারম্যান পুত্র এক হাজী’র কান্ড!

হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জের তাহিরপুরে প্রয়াত চেয়ারম্যানের মাদকাসক্ত পুত্র হাজি ফেরদৌস রান্তাঘাটে মাতলামীর কারনে কয়েকটি এলাকার লোকজন অতিষ্ট হয়ে উঠেছেন। উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের সুনামগঞ্জ সড়ক থেকে মদ্যপান করে সড়কে অবস্থান করে জনসাধারণের সাথে বেপরোয়া মাতলামী করার সময় বাংলা মদ সহ পুলিশ মঙ্গলবার রাতে ওই “হাজী” কে গ্রেফতার করেছে।
মাদকাসক্ত’র নাম হাজি ফেরদৌস আলম (৪৫)। তিনি উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের মাটিকাঁটা গ্রামের প্রয়াত ইউপি চেয়ারম্যান হাজি এম এ জাহেরের পুত্র ও সাবেক ইউপি চেয়ারম্যান সবুজ আলমের বড় ভাই।
পুলিশ জানায়, মাদকাসক্ত অবস্থায় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম সড়কে মদপান করে সর্বসাধারণকে অতিষ্ট করার দায়ে ফেরদৌসকে রাতে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।
উল্লেখ্য ফেরদৌস ইতিপুর্বে একাধিকবার মাদকাসক্ত অবস্থায় পুলিশের হাতে গ্রেফতার হয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারে জেল খেঁটেছেন।
তাহিরপুর থানার ওসি মো. শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফেদৌসকে বুধবার সকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed