Main Menu

বিশ্বনাথে সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে জমি সক্রান্ত বিরোধদের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত গৌছ আলী উপজেলার রায়কেলী গ্রামের মৃত ওয়াহিদ উল্লার ছেলে। তিনি সোমবার দিবাগত রাত ২টায় সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত শনিবার সকালে রায়কেলী গ্রামের গৌছ আলী ও শাহাব উদ্দিনের মধ্যে বাড়ির জায়গা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় গৌছ আলীকে সিলেট ওসমানী হাসপাতে প্রেরণ করা হয়। এ ঘটনায় শনিবার রাতেই নিহতের ছেলে ওলিউর রহমান বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখ্য করে থানায় মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম। তিনি বলেন, মারামারির ঘটনায় দায়েরকৃত মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত হবে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার রায়কেলী গ্রামের গৌছ আলী ও শাহাব উদ্দিনের লোকজনের মধ্যে বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত শনিবার সকালে বিরোধপূর্ণ জায়গার ওপর দিয়ে শাহাব উদ্দিন তার নলকুপের পানি নিস্কাশনের ব্যবস্থা করতে চায়। এতে গৌছ আলী বাধা প্রদান করে। এরই জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় গৌছ আলীকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। সোমবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এব্যাপারে নিহতের ছেলে ওলিউর রহমান বলেন, শাহাব উদ্দিনসহ তার লোকজন আমাদের জায়গা দখলে নিতে চাইলে আমার পিতা বাধা প্রদান করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার পিতাকে দারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গৌছ আলীকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

Share





Related News

Comments are Closed