Main Menu

কলেজছাত্রী খাদিজা হত্যা চেস্টার প্রতিবাদে মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও হামলাকারী শাবি ছাত্র ও ছাত্রলীগ নেতা বদরুলের ফাসির দাবিতে মঙ্গলবার দিনভর নগরীতে মিছিল সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।
বিকেলে নগরীর সিটি পয়েন্টে নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পূর্বে একটি বিক্ষোভ মিছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে সিটি পয়েন্টে সমাবেশে মিলিত হয়। নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলার আহŸায়ক তামান্না আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইশরাত রাহী রিসতার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলার সংগঠক লক্ষী পাল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারন সম্পাদক রুবাইয়াৎ আহমেদ, এম.সি কলেজ শাখার সংগঠক সাদিয়া নোশিন তাসনিম, সিলেট সরকারি মহিলা কলেজের ২য় বষ্যের ছাত্রী ফারিহা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নারীরা আজ কোথাও নিরাপদ নয়, কর্মস্থলে, বাসে, শিক্ষা প্রতিষ্ঠানে এমনকি নিজ পরিবারেও নারী নির্যাতিত। হত্যা, ধর্ষণ, খুন, নির্যাতন এগুলো পত্র-পত্রিকার নিত্য- নৈমত্তিক খবর। অথচ সরকার এ ব্যাপারে নির্বাক। গতকাল এম.সি কলেজে ¯œাতক ২য় বর্ষের পরীক্ষা দিতে এসে শাবিপ্রবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম কর্তৃক নারকিয় হামলার শিকার হন খাদিজা আক্তার নার্গিস। হমলায় গুরুতর আহত খাদিজা বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধিন আছেন, চিকিৎসকরা আশংকা করছেন খাদিজার বাচাঁর সম্ভাবনা মাত্র ৫ ভাগ। এম.সি কলেজেরমত ঐতিহ্যবাহী কলেজে প্রকাশ্যে এই হামলা সবাইকে অতঙ্কিত করেছে। বাস্তাবে দেশে আজ এক শ্বাসরুদ্ধকর পরিবেশ চলছে,রিমি,সিমি, তনু, আফসানাসহ একের পর এক নারী নির্যাতন এবং হত্যার ঘটনা ঘটলেও কোন একটি ঘটনারই বিচার হয়নি, শুধু তাই নয় সরকার এবং প্রশাসন বিভিন্নভাবে এই ঘটনার সাথে জড়িতদের আড়াল করার চেষ্টা করছে। একদিকে যেমন অপরাধীরা ক্ষমতাসীনদের ছত্রছায়ায় শাস্তির আয়ত্তার বাইরে থাকছে, আরেক দিকে চলছে আত্মকেন্দ্রীক ভোগবাদী সংস্কৃতির ব্যাপক প্রচার, যার ফলে নারীরা সর্বত্র নিপিড়নের শিকার হতে হচ্ছেন। নারীর প্রতি এই সহিংস মনোভাব বাস্তবে সমাজ মানসিকতারই একরকম বহিঃপ্রকাশ। তাই সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। বক্তারা নারী ও শিশুর উপর সকল ধরণের নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলার আহবান জানান।
20161004_121659-copyএদিকে একইদিন দুপুরে খাদিজা আক্তার নার্গিসের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এমসি কলেজ শাখার উদ্যোগে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে গোটা ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাংলা বিভাগের সামনে সমাবেশে মিলিত হয়। এম.সি কলেজ শাখার সংগঠক সাদিয়া নোশিন তাসনিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সহ-সভাপতি সঞ্জয় কান্ত দাস, সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ, দপ্তর সম্পাদক রুবেল মিয়া, এম.সি কলেজ শাখার সংগঠক পিংকি চন্দ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গতকাল এম.সি কলেজে ¯œাতক ২য় বর্ষের পরীক্ষা দিতে এসে শাবিপ্রবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম কর্তৃক নারকিয় হামলার শিকার হন খাদিজা আক্তার নার্গিস। হমলায় গুরুতর আহত খাদিজা বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধিন আছেন, চিকিৎসকরা আশংকা করছেন খাদিজার বাচাঁর সম্ভাবনা মাত্র ৫ ভাগ। এম.সি কলেজেরমত ঐতিহ্যবাহী কলেজে প্রকাশ্যে এই হামলা সবাইকে অতঙ্কিত করেছে। বাস্তাবে দেশে আজ এক শ্বাসরুদ্ধকর পরিবেশ চলছে,রিমি,সিমি, তনু, আফসানাসহ একের পর এক নারী নির্যাতন এবং হত্যার ঘটনা ঘটলেও কোন একটি ঘটনারই বিচার হয়নি, শুধু তাই নয় সরকার এবং প্রশাসন বিভিন্নভাবে এই ঘটনার সাথে জড়িতদের আড়াল করার চেষ্টা করছে। একদিকে যেমন অপরাধীরা ক্ষমতাসীনদের ছত্রছায়ায় শাস্তির আয়ত্তার বাইরে থাকছে, আরেক দিকে চলছে আত্মকেন্দ্রীক ভোগবাদী সংস্কৃতির ব্যাপক প্রচার, যার ফলে নারীরা সর্বত্র নিপিড়নের শিকার হতে হচ্ছেন। নারীর প্রতি এই সহিংস মনোভাব বাস্তবে সমাজ মানসিকতারই একরকম বহিঃপ্রকাশ। তাই সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলার আহবান জানান।
14555899_512676148938170_1605255646_n-copyএকইদিন বিকেলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার উদ্যোগে এমসি কলেজ ক্যাম্পাসে সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজার উপর হামলাকারী সন্ত্রাসীর গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ করে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দের সভাপতিত্বে ও সহ সভাপতি আজহারুল হক চৌধুরী সাকিবের পরিচালনায় মানববন্ধন চলাকালিন প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, বাসদ নেতা প্রনব জ্যোতি পাল, মহানগর সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন, শাহ খুররম শাখার আহবায়ক এনামুল হক সানি, সুমন মিয়া, সঞ্জয় শর্মা, আশিক মোস্তফা, সাজ্জাদ হোসাইন প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন একের পর এক নারী-শিশু নির্যাতন এর ঘটনা ঘটছে। নির্যাতনকারীদেরকে আইনের যথাযথ আনা হচ্ছে না। দীর্ঘ দিন থেকে বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠছে তারই ধারাবাহিকতায় এমসি কলেজে সন্ত্রাসী বদরুল কর্তৃক খাদিজার উপর বর্বরোচিত হামলা।
বক্তারা বলেন, ভোগবাদী সংস্কৃতি-শাসকগোষ্টির অনুকূলে থাকলে বিচার আওতায় আনা যাবে না, তাও নারী-শিশু হত্যার অন্যতম কারন।
বক্তারা অভিলম্বে খাদিজার সু-চিকিৎসার ও সন্ত্রাসী বদরুলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
mohola-college-alamnai-asosiation-picঅপরদিকে সিলেট সরকারি মহিলা কলেজের ডিগ্রি ২য় বর্ষের ফাইনাল পরিক্ষার্থী মেধাবী ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট সরকারি মহিলা কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের সভানেত্রী এ.জেড রওশন জেবিন রুবা ও যুগ্ম সম্পাদিকা কুমকুম হাজেরা মারুফাসহ অন্যান্য সদস্যবৃন্দ।
তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে নেত্রীবৃন্দ বলেন, কলেজ ক্যাম্পাসে একজন ছাত্রীকে এলোপাতারি কুপিয়ে এভাবে আহত করার ঘটনা সত্যিই অত্যন্ত দুঃখজনক। এঘটনায় জড়িতদের দুষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আহত পরিক্ষার্থী খাদিজা নার্গিসের জন্য দোয়া কামনা করেন নেত্রীবৃন্দ।

Share





Related News

Comments are Closed