অহিংস দিবসে সিলেটে সুজনের মানববন্ধন
বৈশাকী নিউজ ২৪ ডটকম: ‘সংঘাত নয়, জঙ্গিবাদ নয়-এসো ঐক্য ও স¤প্রীতির স্বদেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিলেটেও পালিত হয়েছে আন্তর্জাতিক অহিংস দিবস।
দিবসটি উপলক্ষে ২ অক্টোবর রোববার সকালে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সিলেট শাখার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধন ও শান্তি পদযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সিলেট জেলা শাখার সভাপতি ফারুক মাহমুদ চৌধূরীর সভাপতিত্বে ও সৈয়দ জিয়াউস সামসের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সনাক’র সভাপতি ইরফানুজ্জামান চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিল কিষান সিংহ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ট্রেজারার আবু তালেব মুরাদ, সাংবাদিক আহসান হাবীব কলিন্স, সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান নীরেশ চন্দ্র দাস, সাংবাদিক হাসিনা বেগম চৌধুরী, উইমেন চেম্বারের তাহমিনা রুজি, হিউম্যান রাইটের ডিফেন্ডার এডভোকেট মুহিত লাল ধর, ইয়ুথ এন্ডিং হাঙ্গার সিলেট অঞ্চলের ফেসিলিটেটর কামাল আহমদ গাজী, মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সম্পাদক শাহীন আহমদ, আদীবাসী নেতা গৌরাঙ্গ পাত্র, বৃক্ষছায়ার সাবের আহমদ, বিশ্বনাথের সাংবাদিক মোসাদ্দেক সাজুল, দেবব্রত চৌধুরী লিটন প্রমুখ। এছাড়াও কর্মসূচিতে আয়োজক সংগঠনগুলোর সদস্যবৃন্দসহ অসা¤প্রদায়িক চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্বকারী নাগরিক, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ জনগন অংশগ্রহন করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপন গভীর তাৎপর্যপূর্ণ। কারন নিকট অতীতের রাজনৈতিক পরিস্থিতি কল্পনা করলে এখনও আমাদের মানসপটে দ্ব›দ্ব-সংঘাতের এক ভয়াবহ চিত্র ভেসে ওঠে। এর সাথে নতুন করে যুক্ত হয়েছে জঙ্গিবাদী আতঙ্ক। ধর্মীয় মৌলবাদী ও জঙ্গিবাদী শক্তির অপতৎপরতা যেভাবে দেশে-দেশে ছড়িয়ে পড়েছে, তা সচেতন মানুষের স্বস্তি কেড়ে নিয়েছে। তাই সংঘাত পরিহার ও জঙ্গিবাদ প্রতিরোধ করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed