Main Menu

সিলেটে স্বেচ্ছাসেবকদলের মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে শনিবার বিকেলে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদল।

নগরীর মিরাবাজার থেকে মিছিল শুরু হয়ে শিবগঞ্জ পয়েন্টে গিয়ে শেষ হয়। জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আবদুল আহাদ খান জামাল।

মিছিল ও সভায় বিশেষ অতিথি ছিলেন, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিএনপি নেতা আমিরুজ্জামান জোয়াহির, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।
জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল ও আব্দুশ শহীদের যৌথ পরিচালনায় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদল নেতা দ্বিপক রায়, আমিনুল হক বেলাল, আলী আকবর খান, খালেদুর রশীদ ঝলক, দেলওয়ার হোসেন, স্বপন আহমদ, রাশেদ আহমদ, জাবেদ আহমদ জীবন, মামুন আহমদ, দেওয়ান নিজাম খান, আলতাফ হোসেন টিটু, দেলওয়ার হোসেন, মাসুক গাজী, সুমন আহমদ, সিদ্দেক আলী, আশিক আহমদ, হারুন আহমদ, আইনুল হক, জামাল আহমদ, সাদ্দাম হোসেন, হৃদয় আহমদ হাজী, আবু মুসা ও ইউনুস আহমদ প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আহাদ খান জামাল বলেন, মজলুম জননেতা তারেক রহমানের নামে গ্রেফতারী পরোয়ানা অবিলম্বে প্রত্যাহারের করতে হবে। অন্যতায় উদ্ভূৎ পরিস্থিতির জন্য সরকারকে দায়ী থাকতে হবে।

Share





Related News

Comments are Closed