বীরগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে পুকুরে ডুবে মো. সুরুজ্জামান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার শতগ্রাম ইউনিয়নের আদর্শপাড়া আশ্রয়ণ পুকুরের পানিতে ডুবে মারা যায় শিশুটি।
সুরুজ্জামান উপজেলার শতগ্রাম ইউনিয়নের আদর্শপাড়া আশ্রয়ণের বাসিন্দা মো. মিনহাজ আলীর ছেলে।
শতগ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য মো. খাদেমুল ইসলাম জানান, সকালে গরুকে খাওয়ানোর জন্য পাশের ক্ষেত হতে ঘাস তুলে নিয়ে আসে শিশুটির মা। এরপর শিশুটিকে পুকুরের পাশে বসিয়ে রেখে ঘাস ধোয়ার জন্য যান। এর মধ্যে মায়ের আগোচরে শিশুটি পানিয়ে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
শতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. কেএম কুতুব উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed