হিলিতে ২ লাখ পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তের চারমাথা মোড়ে অভিযান চালিয়ে সোয়া ২ লাখ পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট (এনসিপ-১০০) উদ্ধার করেছে বিজিবি।
আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
বিজিবি হিলি বাসুদেবপুর ক্যাম্প কমাণ্ডার সুবেদার একেএম মোস্তফা জানান, খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল সকালে সীমান্তের হিলি চারমাথা মোড়ে অভিযান চালায়। এসময় চোরচাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার ভেতর থেকে সোয়া ২ লাখ পিস গরু মোটাতাজাকরণের ট্যাবলেট (এনসিপ-১০০) উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ট্যাবলেটের সিজার মূল্য ৪৫ লাখ টাকা। পরে ট্যাবলেটগুলো সিজার লিস্টের মাধ্যমে হিলি শুল্কগুদামে জমা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed