এরশাদের সিলেট আগমণে ছাত্রসমাজের মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের সিলেট আগমণ উপলক্ষে জেলা জাতীয় ছাত্রসমাজের উদ্যোগে শুক্রবার নগরীতে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ফয়জুল ইসলাম ফয়েজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিনের পরিচালনায় মিছিল পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এড. গিয়াস উদ্দিন, জেলা আহবায়ক আব্দুলাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য সাইফুদ্দিন খালেদ, আতাউর রহমান আতা, ইউপি চেয়ারম্যান উসমান আলী, কেন্দ্রীয় সদস্য নাহিদা আক্তার, হেনা বেগম, সাবেক যুগ্ম আহবায়ক এস এ জামিল আহমদ সাজু, শামীম আহমদ, আমিনুল ইসলাম প্রমূখ।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed